সফিকুল ইসলাম শিল্পী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার ১০ মার্চ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ ইউনিয়ন কৃষি বীজ ব্যাংকের উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চল, কৃষিবিদ প্রদীপ কুমার গুহ। পরে কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন কৃষিবিদ প্রদীপ কুমার গুহ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপ—পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও নাঈমুল সরকার, উপ—সহকারি কৃষি অফিসার রইসুল আজম পলাশ, কাশিপুর ইউনিয়নের আদর্শ কৃষক ও ইউপি সদস্য আবু সালেহ, ধর্মগড় ইউনিয়নের সফল কৃষক নজরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তি কৃষিবিদ সজ্ঞয় দেবনাথ।
























