মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
পরিবার নিয়ে ঈদের ঈদের বাজার করতে বেতন-বোনাসের জন্য অপেক্ষা করেন চাকরিজীবীরা। বোনাসের টাকা দিয়ে অনেকে পরিবারের সবার সখ-ইচ্ছা পূরণ করে থাকেন। আবার অনেক পরিবারের কথা না ভেবে মানবিক দিক বিবেচনা করে অসহায়দের মুখে হাসি ফুটিয়ে থাকেন। তেমনি একজন মানবিক নেত্রী বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন ।
বেতন ও বোনাসের সম্পূর্ণ টাকা ঈদ উপহার দিয়েছেন অসহায় ও দুঃস্থদের মাঝে।
আজ শনিবার (৩০ এপ্রিল ) সকালে ইসলামপুর উপজেলার গুঠাইল কাছিমা এলাকায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় ৫ শতাধিক অসহায় ও নিম্নবিত্তদের মাঝে শাড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়।
এ সময় আ’লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন বলেন, আমরা যারা চাকুরি করি তারাতো বেতন পাচ্ছি। যারা দিনমজুর দিন এনে দিন খায়। ঈদ সকলের জন্যই সমান। ঈদে সকলের মুখেই হাসি ফুটুক। এরই ধারাবাহিকতায় আমার এই ক্ষুদ্র প্রয়াস। সাধছিল অনেক কিছু করার কিন্তু সাধ্য নেই। তাই এই সামান্য কিছু ঈদ উপহার হিসেবে মানুষকে দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।
তিনি আরও বলেন,এদেশের মানুষের মনের ভাষা একমাত্র শেখ হাসিনাই বুঝেন। তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রত্যেকের উচিৎ মানুষের কল্যাণে কাজ করে যাওয়া।
ঈদ উপহার পেয়ে নদী ভাঙ্গন কবলিত এলাকাবাসীরা জানান ,এর আগেও করোনাকালিন সময়ে,বন্যায় ও ঈদে আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন বিভিন্নভাবে তাদের সাহায্য সহযোগিতা করেছেন। এছাড়াও যে কোন বিপদে আপদে তিনি পাশে থাকেন,সাধ্যমত সহযোগিতা করেন। তিনি তার বোনাসের টাকা থেকে আমাদের ঈদের উপহার দিয়েছেন। আমরা অনেক খুশি তার কাছ থেকে উপহার পেয়ে। অন্তত ঈদের দিনে পরিবার নিয়ে নতুন কাপড় পড়তে পারবো আমরা।
























