সফিকুল ইসলাম শিল্পী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দক্ষিণ বনগাঁও গ্রামের মৃত নজরুল ইসলামের দুই নাতি দিনাজপুরের মঙ্গলপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে মৃত্যুর পারিবারিক সূত্রে জানা যায়।
মৃত দু’জন আপন খালাতো ভাই এবং রানীশংকৈলের এক সময়ের আ’মীলীগের জনপ্রিয় নেতা মৃত আফসার আলীর ভাগিনা। দূর্মৃঘটনায় মৃতের একজন হলেন হরিপুরের ড.ওসমান গনির ছেলে সাদ -ইবনে ওসমান (২৫)। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে বি,বি,এ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী। অপরজন নেকমরদ করিগরী কলেজের নহেদ প্রেন্সিপালের বড় ছেলে নোয়াজিস তাসিন (১৫)। সে রানীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুলে এস,এস,সি পরীক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা গেছে, নোয়াজিস তাসিনের মা আইরিন সহ খালাতো ভাই সাদ ইবনে ওসমান নিজেস্ব প্রাইভেট কারে দিনাজপুর থেকে রানীশংকৈল ফেরার পথে মঙ্গলপুর নামক স্থানে গাড়ির তেল শেষ হয়ে যায়। পরে দুই খালাতো ভাই অটো যোগে পাশেই থাকা পেট্রোল পাম্পে তেল কিনে মঙ্গলপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বারের মোটরসাইকেলে পৌচ্ছে নেয়ার পথে পীছনদিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীসহ দুই খালাতো ভাই একসাথেই সড়ক দুর্ঘটনায় প্রান হারান।
ঘটনাটি ঘটে আনুমানিক রাত ১২ টার সময়। তাদের লাশ রাতের মধ্যেই রানীশংকৈলে তাদের নানার বাড়ি আনা হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।
রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না সড়ক দূর্মৃঘটনায় আপন খালাতো ভাই এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
























