মেহেদী হাসান,জামালপুর প্রতিনিধিঃ
উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষনে জামালপুরে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাহাড়ী ঢলে ব্রক্ষপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় দেওয়ানগঞ্জ-খোলাবাড়ি সড়কের মন্ডল বাজার এলাকায় ভেঙ্গে উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
যমুনা, ব্রহ্মপুত্র, দশানী ও জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢোকছে।
এসব এলাকার পাট, সবজি, আউশ ধানসহ বিভিন্ন ফসল ডুবে যাচ্ছে। ডুবে যাচ্ছে নিম্নাঞ্চলের রাস্তা।
























