এমরান হোসেন তানিম ,পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবির) নতুন নিয়েগপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ব্যবসায়- প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: কামাল হোসেন।
২৭জুন (রবিবার) রেজিস্ট্রার কার্যালয়ের প্রকাশিত রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন পাবনার আড়িয়াডাঙ্গি উচ্চ বিদ্যালয় থেকে
এসএসসি(২০০৩),বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ(২০০৫) সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ডিগ্রী এবং একই বিভাগ হতে এমবিএ ডিগ্রী সম্পন্ন করেন।
২০১৪ সালের ২৪ নভেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১৬ সালের ২৫ নভেম্বর থেকে তিনি ব্যবসায় প্রশাসন বিভাগের সহাকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর মো:কামাল হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেনঃ
আমি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ম্যামকে ধন্যবাদ জানাই আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য। উনি আমার উপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন। আমি চেষ্টা করবো এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে।”
এ সময় তিনি আরও বলেন- “প্রক্টরের দায়িত্ব হলো বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থির স্থিতিশীল রাখা। আমি সকলের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করবো”



















