মোঃ নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধা মাধব মন্দিরে প্রধান অতিথি হিসেবে ইসকন আয়োজিত ৮ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি। এতে রাধা মাধব মন্দিরের সভাপতি তাপস চন্দ্র পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর অমৃত লাল সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম, পৌর সভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মালেক, জেলা আওয়ামীলীগ নেতা স্বপন কুমার রায় প্রমূখ।
আলোচনা শেষে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহনে রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টেংকের পাড় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে গিয়ে শেষ হয়। রাধামাধব মন্দিরে সপ্তাহব্যাপী নানা ধর্মীয় আয়োজন শেষে ৮ জুন আনন্দময়ী কালিবাড়ি থেকে উল্টো রথযাত্রা হবে।
























