এমরান হোসেন তানিম, পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রথম ব্যাচ (হাইড্রোজেন ব্যাচ) এর বিদায় সংবর্ধনা ও কেমিস্ট্রি নাইট উদযাপন করা হয় । সোমবার সন্ধ্যায় কবি বন্দে আলী মিয়া মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম। আমন্ত্রিত অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।এছাড়াও রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হাফিজা খাতুন বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের আগামীর যাত্রা শুভ, উজ্জ্বল ও সমৃদ্ধির হোক। চলার পথে বিভিন্ন বাঁধা বিপত্তি আসবে, সকল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। নিজের ভবিষ্যৎ উন্নয়নের পাশাপাশি একটি সুন্দর ও সমৃদ্ধ জাতি বিনির্মাণে সাধ্যমতো কাজ করতে হবে। সুন্দরকে গ্রহণ এবং সুন্দরের সাথে পেছনের জনকেও সঙ্গী করে সমাজকে আলোকিত করতে হবে।
এসময় উপ উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, দেশকে সেবা করার পাশাপাশি বিশ্বকে নেতৃত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে হবে। প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে।
আলোচনা শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে নৃত্য, গান, কৌতুক, কবিতা আবৃত্তি, রম্য বিতর্ক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় এবং কেমিস্ট্রি নাইট সমাপ্ত হয়।



















