নিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই)সকালে শহরের কাউতলী সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
এতে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আরশাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আবু জামাল, মোঃ জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক আলী আকরাম খন্দকার স্বপন, সদর থানা কমিটির সভাপতি রুবেল মিয়া, নাজির আহমেদ, আলাল উদ্দিন, সালাউদ্দিন টিপু, আল মামুন, তানিয়া রশিদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, হেলথ এসিসট্যান্ট সরকারের গণটিকা, করোনার টিকাসহ সার্বিক কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে পালন করে যাচ্ছে। যখনই সরকারের যে ধরণের নির্দেশনা আসছে ইপিআই কর্মীগন তাদের সর্বস্ব দিয়ে পালন করে যাচ্ছে। তবে দুঃখের বিষয় এই ইপিআই কর্মীগন এখনো টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। আমাদের দাবী সরকার যেন ইপিআই কর্মীদের টেকনিকেলের পদমর্যাদা প্রদানে কার্যকর ব্যবস্থা গ্রহন করেন।
























