সোনারগাঁ প্রতিনিধি:
১৭ আগষ্ট, বুধবার হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ্ব আফাজ উদ্দিন আহমেদ সাহেবের সুযোগ্য নাতি জনাব মঈন উদ্দিন আহমেদ বাদল সাহেবের নেতৃত্বে একটি প্যানেল অপরদিকে সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিমের ভাই বজলুর রহমানের নেতৃত্বে অপর একটি প্যানেল প্রতিদ্বন্ধীতা করে। সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকে। প্রায় আটশত (৮০০) ভোটারের অংশগ্রহণে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় যথেষ্ঠ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। সোনারগাঁ থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক ছিলো।
ফলাফল ঘোষণায় বাদল পরিষদের পূর্ণ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে। বিজয়ী প্রার্থীরা হলেন- মোঃ কাউছার হোসেন (৩৭৮ ভোট), মোঃ সালাউদ্দিন (৩৪৮ ভোট), মোঃ সোলায়মান আহমেদ সুমন (৩৪৬ ভোট), মোঃ সোলায়মান (৩৩৫ ভোট), সংরক্ষিত মহিলা অভিভাবক তাহামিনা আক্তার রুনা (৪১৬ ভোট), সংরক্ষিত মহিলা শিক্ষক নারগিস সুলতানা (১০ ভোট)।
এলাকাবাসী মনে করে, ভোটাররা বাদল সাহেবের মতো একজন সৎ ও শিক্ষিত লোকের প্যানেলকে বিজয়ী করার মধ্য দিয়ে অত্যন্ত সচেতনতার পরিচয় দিয়েছে। বাদল আহমেদ উনার প্যানেলকে জয়ী করার জন্য সম্মানিত ভোটারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তাদের সহযোগীতা কামনা করেন।
























