রানা মুহম্মদ সোহেল,বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে অটোরাইসমিলের ছাদ থেকে পড়ে শহিদুল ইসলাম (৪০)নামের এক যুবক নিহত হয়েছে।সে নওগা জেলার মান্দা উপজেলার মৃত নজরুল ইসলামের ছেলে।
শহিদুল উমরদিঘী এলাকায় নর্দান রাইসমিলে শ্রমিকের কাজ করত।আজ বেলা ১১ টার সময় শহিদুল অসতর্ক অবস্থায় দোতলা থেকে পড়ে মারাত্মক ভাবে মাথায় আঘাত পান।স্থানীয়রা দ্রত তাকে শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মিলের ম্যানেজার জানান,দোতলায় টাইলসের কাজ চলছিল, শহিদুল সে কাজের তদারকি করছিল,এ সময় অসতর্ক হয়ে শহিদুল দোতলা থেকে পড়ে যায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
























