মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিব এর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ৮ জন ইউপি সদস্য। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ পর থেকে একক ভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ ও তার পছন্দের লোকজন দিয়ে ডিজিটাল সেন্টারে জন্মনিবন্ধন বাবদ নির্দিষ্ট ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে।
এছাড়া ২০২১-২২ অর্থবছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ১ লাখ ৭০ হাজার টাকায় পরিষদের দু’টি কক্ষ টাইলস করার কথা প্রকল্পে উল্লেখ থাকলেও তিনি মাত্র তার নিজের রুম টাইলস করেই বাকী অর্থ আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, চট্টগ্রমা বিভাগের বিভাগীয় কমিশনার দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অনুলিপী পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মজিব জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দ্যেশ্য প্রনোদিত একটি মহল আমার শুনাম খুন্য করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
























