মোঃজুয়েল রানা,মোহনপুর, প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি।
মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে বৃষ্টিতে ভিজে রাত্রি পর্যন্ত মোহনপুর উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন সাংসদ আয়েন উদ্দিন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজার নবমী পূজার দিনে এই পূজা পরিদর্শন করেন তিনি ।
মন্ডপ পরিদর্শন কালে সংসদ সদস্য আয়েন উদ্দিন বিভিন্ন মন্দিরের পূজা কমিটির প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময়,নগত টাকা দেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় তিনি মন্ডপের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসময় তিনি বলেন, রাজশাহীর পবা ও মোহনপুরের মানুষ শান্তি প্রিয় মানুষ ।
এখানে পূর্বে কোন সময় পূজামন্ডপে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। আমি আশা করি, এবারও কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটার সুযোগ নাই। তিনি আরো বলেন, প্রতিবছর উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে ব্যক্তিগতভাবে সহযোগিতা করি তা সবসময় অব্যাহত থাকবে।
এসময় সাংসদ সদস্যের বহরে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃআব্দুস সালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা,মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ,মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বাবু দিলিপ কুমার তপন,কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ,ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু হোসেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলি, মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর মাস্টার, জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল,কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তা,সাধারণ সম্পাদক হেডমাস্টার শফিকুল ইসলাম, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়েজ আলি,মোহনপুর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলি, মোহনপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রনি সরকার,সদস্য সচিব হুমায়ুন কবির,মোহনপুর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ডলি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
























