রানা মুহম্মদ সোহেল, (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া জেলা পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ডে (শাজাহানপুর) পুনরায় বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। তিনি ‘তালা’ প্রতীকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম ‘টিউবওয়েল’ প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট।
অপরদিকে সংরক্ষিত ৩নং আসনে (শাজাহানপুর, শেরপুর ও ধুনট উপজেলা) ‘দোয়াত কলম’ প্রতীকে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাজাহানপুরের সুমাইয়া খানম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধুনটের নাজনীল নাহার ‘হরিণ’ প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।সুমাইয়া মাঝিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামানের পত্নী।বিজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণির ব্যক্তিবর্গ।
























