নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টার দিকে বারদী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুরুতে বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে বারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাহমুদুল হক দুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মোঃ মাহাবুবু রহমান বাবুল।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রদীপ দাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মাসুদ রানা মানিক,সোনারগাঁ পৌরসভার মেয়র পদপ্রার্থী ছগীর আহাম্মেদ,বারদী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান মন্জু,বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহ মোঃ সোহাগ রনি,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ফারুক ওমর,সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ মাসুমসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনকে কেন্দ্র করে ওই ইউনিয়নে সভাপতি পদে দোলোয়ার হোসেন দুলু ও সাধারণ সম্পাদক পদে মাসুম মিয়াকে ঘোষণা করা হয়।
























