নিজস্ব প্রতিনিধি:
কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের (২০২২-২০২৪) কার্যকরী মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্প্রতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কোনাখোলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটির এক জরুরী সভায় এ পুণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে জহুরুল হক জহিরকে সভাপতি ও শামসুল ইসলাম সনেটকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- রানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- মাসুম পারভেজ, কোষাধ্যক্ষ- আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- বিজয় ইসলাম রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক- সোহাগ খান, দপ্তর সম্পাদক- এনামুল হাসান, নির্বাহী সদস্য- মজিবুর রহমান, মোহাম্মদ সাঈদ, বশির আহমেদ, সজিব হোসেন ও শিপন উদ্দিন।
























