শফিকুল ইসলাম শামীম,গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় ৩ দিন দিনব্যাপী বন্ধু মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে সদর ইউনিয়নের বানার হাওলা গ্রামে মরহুম খালেদ খুররম এর বাড়ির মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভাইস চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে মেলাটির ভার্চুয়ালী শুভ উদ্বোধন ঘোষনা করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গতাজ তাজউদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, জোনাল ম্যানেজার এম.এ মান্নান। এছাড়াও সামাজিক,স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বাংলাদেশের ঐতিহ্যবাহী লাঠি খেলা, নজরুল সংগীত, ও কবিতা পরিবেশন করেন, বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্রের শিল্পী বৃন্দ।
























