মো: সাব্বির খান , ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতন ঘটনাকে কেন্দ্র করে ও দায়িত্বের অনীহা থাকায় দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া হলটির সিনিয়র আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আহসানুল হককে সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (০১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি। সেই অনুসারে ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউস টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।



















