নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঠাত্তা এলাকার চাঁদমহল সিনেমা হলের সামনে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন দিলু (৪৩) নামে একজনকে আটক করা হয়েছে।
আটককৃত দেলোয়ার হোসেন দিলু ঢাকা জেলার বংশাল থানার নয়াবাজার এলাকার মোঃ সিরাজুল হকের ছেলে।
সোনারগাঁ থানার এসআই মেহেদী হাসান জানান,বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চাঁদমহল সিনেমা হলের সামনে একজনকে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়।ও তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
























