আল জাবের ,আমতলী (বরগুনা)প্রতিনিধি:
বরগুনার আমতলীতে রাহাত(২৩)নামের এক মোটর সাইকেলচালককে মুগুর দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুলাইরচর এলাকার সরুল্লা গ্রামে এঘটনা ঘটে। রাহাতকে আশঙ্কাজন ভাবে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, সরুল্লা গ্রামের রিপন খানের সাথে পূর্ব বিরোধ ছিল মটরসাইকেল চালক রাহাতের । বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলচালক রাহাত সরুল্লাহ গ্রামে গেলে রিপন খান ও তার সাথে থাকা সন্ত্রাসীরা রাহাতকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন।
স্থানীয়রা রাহাতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। রাহাতের পিতা মজিবর মিয়া বলেন, ‘আমার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হাত ও পা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় রাহাতের অবস্থা আশঙ্কাজনক। তার হাত, পা ভাঙা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
























