আল আমিন,বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগিতায় ব্র্যাকের কার্যক্রমসমতন্ত্রএর আয়োজিত অনুষ্ঠানের পোস্টারে লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারের (এলজিবিটি) চিহ্ন প্রচারের অভিযোগ উঠেছে।এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ফেসবুক ওয়ালে ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার(১৫ নভেম্বর) ব্রাকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ সমতন্ত্র’ প্রোগ্রামটি। এতে দেখা যায় সমতন্ত্রের পোস্টারে এলজিবিটি’র প্রতীকের বিষয়টি সামনে এলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে সমতন্ত্রের প্রোগ্রামটি বয়কট করার ঘোষনা দেন।
ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মুনতাহার বলেন সমতন্ত্র শব্দেটি কখনোই সমকামিতাকে প্রোপোট করে না। আমরা সমতন্ত্র বলতে নারীর অধিকারকে বোঝাচ্ছি,অর্থাৎ নারী পুরুষের সমান অধিকার,আমাদের এ আয়োজন কোন ভাবেই সমকামিতাকে প্রোপোট করছে না, একই সাথে তা সমকামিতা বাংলাদেশের আইনেও বৈধ নয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়মুন, বলেন তারা মুলত এই অনুষ্ঠানের মাধ্যমে সমকামিতাকে সার্পোট করছে একই সাথে, এমন আয়োজন তারা খুলনা বিশ্ববিদ্যালয়েও করেছে, সেখানেও সাধারন শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে,আমরা এই অনুষ্ঠানকে বয়কট করতে চাই।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, আল মিরাজ, উক্ত বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন কিছু কখনোই গ্রহণীয় হতে পারে না। এটি সাধারন শিক্ষার্থীদের জন্য ধ্বংস বয়ে নিয়ে আসবে।
বিশ্ববিদ্যালয় এর সাধারন শিক্ষার্থীরা উক্ত বিষয়টি, প্রশাসনের কাছে তুলে ধরেন, এবং তাদের সমস্যার কথা বলেন।
উক্ত বিষয়ে, ছাত্র উপদেষ্টা,সৈয়দ আনোয়ারুল আজিম বলেন,বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিবো।



















