মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুরে “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারীর উপরে সহিংসতার আশংঙ্কা: প্রতিরোধ গড়ুন প্রতিবাদ করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন করা হয়েছে। নারীপক্ষের অধিকার এখানে, এখনই(RHRN-2) প্রকল্প এর উদ্দোগে তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) ২৬ নভেম্বর বিকাল ৪ টায় এ আয়োজন করেন।
এসময় সমাজকর্মী, সাংবাদিক আলমগীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা। এসময় সাইডো পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল স্বাগত বক্তব্য প্রদান করেন।
























