মনিরুজ্জামান মনির, যশোর প্রতনিধি:
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
আজ সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ক্রীড়া প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে ১৫’শ শিক্ষার্থীদের মধ্যে ১৫০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মোছা. খালেদা খাতুন রেখা। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন এবং যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন।
উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন এবং নবকিশলয় স্কুলের অধ্যক্ষ লায়লা শিরিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব পারভেজ।



















