আল জাবের, আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীতে তরমুজ পরিবহনকে কেন্দ্র করে কয়েক দফায় সংঘর্ষ হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৬ জন আহত হয়েছেন।
জানা যায় , বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। বরগুনা আমতলী উপজেলার ৩ নং আঠারগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পূর্ব সোনাখালী কালুখার বাজারের সাথে পার্শ্ববর্তী পটুয়াখালী গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বড় গাবুয়া গ্রামের জলেখার বাজারের নির্মাণাধীন ব্রীজের উপর দফায় দফায় সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।আহতরা হলেন, মোসাঃ হাসিনা বেগম (৩৫) মোঃ নিজাম খান (৪৫) মোঃ রাকিব খান (২৮) মোঃ খোরশেদ খান (৬৫) মোঃ সিদ্দিক খাঁন (৬০) মোঃ সোহাগ মোল্লা (৩৫) মোঃ কাইয়ুম মোল্লা (৩৪)। স্থানীয়রা জানান, পূর্বসোনাখালী গ্রামের ছাদের প্যাদা বাড়ী সলগ্ন রাস্তার উপরে মৌসুমী ফল তরমুজের বেচা বিক্রয়ের পরিবহন নিয়ে স্থানীয় বিএনপির সমার্থক ইসরাফিল মোল্লার সাথে একই এলাকার বিএনপি নেতা সবুজ খানের বাকবিতন্ডতা হয় ।এই ঘটনাকে কেন্দ্র করে ২এপ্রিল রাতে জলেখার বাজারের সাথে সংযোগ নির্মাণাধীন ব্রীজের উপর ইসরাফিল মোল্লা গ্রুপে ও সবুজ খান গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের ৬ জন গুরুতর আহত হয়। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিএনপি নেতা আখতারুজ্জামান সবুজ খান জানান,ইসরাফিল মোল্লার লোকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। বিএনপি সর্মাথক ইসরাফিল মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ অস্বিকার করে বলেন আখতারুজ্জামান সবজু খান লোকজন নিয়ে আমার ও আমার বাড়ীর লোকজনের উপর অতর্কিত হামলা ও মারধোর করেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম বলেন এবিষয় এখোনো কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























