সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও সিআইপি বজলুর রহমান।
বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও বটতলা,পাঁচানি, চরগোয়ালদী এলাকায় ঘোড়া প্রতিকে ভোট চেয়ে প্রচারণা করেন। তিনি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিমের ছোট ভাই।
নির্বাচনী প্রচারণায় সিআইপি বজলুর রহমান জানান, অধ্যাপক মো.রেজাউল করিম জনগণের ইচ্ছায় নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ৪ বারের সাংসদ হওয়ার সুবাদে তিনি উন্নয়নের কারণে ব্যাপক জনপ্রিয়।
তিনি আরো বলেন, আমাদের জনপ্রিতায় ঈশ্বার্নিত হয়ে একটি কুচক্রী মহল রেজাউল করিমের বিরুদ্ধে নির্বাচন থেকে সড়ে যাওয়ার অপ- প্রচার করছেন। কেউ এসব বিভ্রান্তিতে কান দেবেন না। নির্বাচনে জয়ী হয়ে তিনি এমপি হবেন। এ আসনে জয়ী হয়ে জনগণের প্রত্যাশা পূরন করবেন।























