সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম বৃহস্পতিবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম শোক জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার মাসুম তার শোকবার্তায় জানান, পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে এ ইউনিয়নবাসি একজন গুণী মানুষকে হারিয়েছেন। তাকে আল্লাহ যেন বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করেন।
























