আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সামসুজ্জামান সামু সহ লালমনিরহাট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
১৯ জুন (শুক্রবার) দুপুরে তিস্তা ব্যারেজ পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বর্তমান অবস্থা, সেচ কার্যক্রম, নদী ব্যবস্থাপনা ও চলমান কার্যক্রম সম্পর্কে তথ্য নেন।
পানি সম্পদ মন্ত্রীর এ সফরকে ঘিরে আশাবাদী হয়ে উঠেছেন তিস্তা পাড়ের মানুষ। দীর্ঘদিনের নদী ভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রত্যাশায় স্থানীয়রা কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন। তিস্তা পাড়ের মানুষের বিশ্বাস, এই পরিদর্শনের মাধ্যমে তিস্তা অঞ্চলের সমস্যা সমাধান এবং উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ সময় এলাকার উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
পানি সম্পদ মন্ত্রী বলেন, দেশীয় অর্থায়নে ও দেশী-বিদেশী কারিগরি সহযোগিতায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
























