বর্তমানে অনেক বিষয়ের মধ্যে একটি আলোচিত বিষয় বাবা কুমিরের পিঠে অনেকগুলো কুমির ছানা নিয়ে নদী পার হওয়া। এই ছবিগুলো যেভাবে আকর্ষনীয় সেভাবেই শিক্ষনীয়। ছবিগুলো টুইটার সহ অনেক অনলাইন মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রবীণ কাসওয়ান নামের একজন ব্যক্তি ছবিগুলো অনলাইনে শেয়ার করেন। পরে ওই ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে প্রবীণ কাসওয়ান লিখেছেন, সবচেয়ে সতর্ক এবং সেরা বাবা। ধৃতিমান মুখোপাধ্যায়ের তোলা ওই ছবিতে দেখা গেছে সন্তানদের নিয়ে চাম্বল নদী পার হচ্ছিল ওই কুমিরটি।
প্রবীণ কাসওয়ান আরও জানিয়েছে, আমাদের সংরক্ষণের চেষ্টাকে এই প্রজাতি গুলো এভাবেই বজায় রাখছে। আমরা যখন নদী সংরক্ষণের কথা বলি তখন আমরা এই প্রজাতির ভবিষ্যতের কথাও বলি।
ছবিগুলোতে লাইক, শেয়ারের সাথে দেড় হাজারেরও বেশি কমেন্ট করা হয়েছে। এই ঘটনায় ভাল লাগার পাশাপাশি অনেক কিছু শেখারও রয়েছে।




















