নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁনকে তিন মাস যেতে না যেতেই বদলি করা হয়েছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) জন-প্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বদলির আদেশ দেয়া হয়।সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁনকে বরিশাল বিভাগীয় কমিনারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ন্যাস্ত করা হয়েছে।
আগামী বুধবার দুপুরের মধ্যে ইউএনওকে সোনারগাঁয়ের কর্মস্থল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যথায় ষ্ট্যান রিলিজ হিসেবে গণ্য হবে।
























