দেশের এই কঠিন পরিস্থিতিতে সিয়াম সাধনার মাস রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর ভবনাথপুর গ্রামের কৃতি সন্তান গরীবের উকিল নামে খ্যাত নারায়ণগন্জ জেলা আইনজীবী সমিতির সদস্য (আইডি নং-১৪০৯) এডভোকেট মো: ফিরোজ মিয়া।
তিনি বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী কে মুসলিম উম্মাহর প্রতি জানান আন্তরিক মোবারকবাদ।
তিনি আরো বলেন,রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহ তায়ালার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার শুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহ নৈকট্য লাভের সুযোগ হয়। তিনি বলেন, রমজান মানুষকে ধৈর্য, ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহারের শিক্ষা দেয় এবং মানুষের মনের রিপুগুলোকে সংযত করে, দীন-দরিদ্র ক্ষুধার্তদের কষ্ট ও যন্ত্রণা, ব্যথা ও বেদনা হৃদয়ঙ্গম করতে সাহায্য করে।
তাই আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি আর মহান আল্লাহ্ কাছে পার্থনা করি আল্লাহ্ যাতে আমাদের এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করেন। বাসায় থাকি, নামাজ আদায় করি, সুস্থ থাকি, জরুরী প্রয়োজন ছাড়া ঘর হইতে বাহির হবেন না।
























