দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ আশ্বাস ও বিশ্বাসেই প্রবাহিত হচ্ছে কালনী নদীর ঢেউ। দেশের প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ছোঁয়া পৌছালেও এখনো নির্মিত হয়নি কালীন বাসীর দীর্ঘ দিনের দাবি কালীন ব্রীজ । দীর্ঘশ্বাসে এলাকাবাসী জানালেন তারাকান্দা উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়নের কালীন নদীর অবহেলার গল্প ।
সরেজমিনে গিয়ে দেখা যায় কালীন নদীর উপরে ব্যক্তি উদ্যোগে নির্মিত সাঁকুর মাধ্যমে পারাপার করছে এলাকাবাসী। ঝুঁকি নিয়েই এপার ওপার করছে মানুষ।গণপরিবহন পারাপারে পোহাতে হচ্ছে প্রতিবন্ধকতা।সাঁকু নির্মাতা আবুল কাসেম নামের একজন জানান এলাকার মানুষের অসুবিধার কথা চিন্তা করেই সাঁকুটি নির্মাণ । সেতুর জন্য আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে।প্রতিদিন ঝুঁকি নিয়ে সাকুঁতে করে নদী পারাপার করতে হয় । প্রায়ই রোগী নিয়ে হাসপাতালে যেতে ভোগান্তিতে পড়তে হয় ।নদীর পারের স্কুলের শিশুদের ঝুঁকি নিয়ে আসতে হয়।গুরুতর অসুস্থ রোগীদের সদর হাসপাতালে নিতে স্বজনদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।
এলাকার লোকজন বলেন, এখানে ব্রীজ নির্মিত হলে আশপাশের হাজার হাজার মানুষ সুফল পাবে।বাচ্চারাও নির্ভয়ে স্কুলে যেতে পারবে । দুর্ভোগ পোহাতে হবে না অসুস্থ রোগীর স্বজনদের ।
























