আশিকুর রহমান,নাটোর প্রতিনিধিঃ “প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশ ও জীবন বাঁচাই” এ স্লোগানকে সামনে রেখে চলমান কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার ইউএনও পার্ক, পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লার নেতৃত্বে এই বৃক্ষরোপন কর্মসুচি-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সবুজ পরিবেশ আন্দোলন’ নাটোর জেলা শাখার সভাপতি জাকারিয়া বুলবুল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ ইশতিয়াক আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান রকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনি আহাম্মেদ, উপ ত্রাণবিষয়ক সম্পাদক রিভেল আহমেদ জয়, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল মাহমুদ তুষার প্রমুখ।
উল্লেখ্য,বিশ্বব্যাপী প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের প্রত্যেক নেতা-কর্মীকে অন্তত ৩টি করে গাছের চারা রোপন করার আহবান জানান মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আ’লীগ সভানেত্রী শেখ হাসিনা৷ এরই অংশ হিসেবে বাগাতিপাড়া উপজেলা ছত্রলীগের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়৷
























