শাহারুখ আহমেদঃ সোনারগাঁয়ে পূর্ব সনমান্দীতে যৌতুকের দাবিতে স্বামীর অমানবিক ও তাদের পরিবারের লোকজন কর্তৃক নির্যাতনের শিকার শারমিন আক্তার।
মাত্রাতিরিক্ত নির্যাতনের ফলে বৃহস্পতিবার ৯ জুলাই) গৃহবধূ শারমিন আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সনমান্দী ইউনিয়নের গাবতলী ষোলপাড়ার শামসুদ্দিনের ছেলে পারভেজ (২৫) সাথে প্রায় ০২ বৎসর পূর্বে ইসলামী শরিয়াহ্ মোতাবেক শারমিন আক্তার বিবাহ হয়। বিয়ের সময় যৌতুক বাবদ নগদ এক লাখ টাকাসহ বিভিন্ন সাংসারিক প্রয়োজনীয় মালামাল দেয়া হয়। তাছাড়া বর্তমানে বিভিন্ন সময়ে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ, অশান্তি সৃষ্টি করছে তার স্বামী ও পুরো পরিবার । এবং স্ত্রীর নিকট টাকা পয়সা চায় অন্যথায় সকলে মিলে শারীরিক নির্যাতন করে। এমনকি গত মে মাসে পুনরায় আরো ২০,০০০/- টাকা যৌতুক দাবী করে তখন শারমিন উক্ত টাকা বাবার নিকট হইতে আনতে অনিহা প্রকাশ করায় ননদ পাপিয়া (২২), পপি (১৮) শাশুড়ী শামীমা বেগম (৫৮) এবং মৃত ইদ্রিস আলির ছেলে শামসুল হক (৫০) এই ৫ জন সম্মিলিত ভাবে কিল, ঘুশি ও লাথির মাধ্যমে শারমিনকে গুরুতর আহত করে এবং টাকা না পাইলে প্রান নাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। যার ফলে উল্লেখ্য ৫ জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়।
























