ইতালিতে ৬ বাংলাদেশির হাতে এক বাংলাদেশি খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত চারজনকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। হত্যাকারীরা পাঁচজন আপন ভাই এবং এক ফুপাতো ভাই। দ্রুতই তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।
শনিবার রাতে বাণিজ্যিক নগরী মিলানে এ হত্যাকাণ্ড ঘটে।পুলিশ ঘটনাস্থল থেকে হাতুড়ি, চেইনসহ খুনিদের ফেলে যাওয়া বেশ কিছু আলামত উদ্ধার করে।
নিহত ওই বাংলাদেশির নাম রশিদ হাওলাদার। বয়স ৪৪ বছর। তার দেশের বাড়ী মুন্সীগঞ্জ। তাদের মধ্যে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।



















