নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যেসব নবাগত আইনজীবী এসেছেন যারা মুলত সোনারগাঁয়ের সন্তান এমন সব আইনজীবীদের মাঝে সুসম্পর্ক ও সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সোনারগাঁয়ের আইনজীবীদের মাঝে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৪ অক্টোবর ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন ডিজিটাল বার ভবনের নিচ তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভার মুল লক্ষ্য ছিল যারা সোনারগাঁয়ের সন্তান সেইসব নবাগত আইনজীবীদের সঙ্গে পরিচিত হওয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির দুইবারের সাবেক নির্বাচিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য এড. নূর জাহান, নারায়ণগঞ্জ আইন কলেজের প্রভাষক এড. রবিউল আমিন রনি, সমিতির সাবেক আপ্যায়ণ সম্পাদক এড. সুমন মিয়া, আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এড. মোহাম্মদ আজিম ভুঁইয়া, এড. তারিকুল ইসলাম বুলবুল, এড. জামান হোসেন, এড. মনিরুজ্জামান মনির, এড. মাসুম ভুঁইয়া, এড. সৈকত, এড. মিকাঈল, এড. নূর হোসেন লিটন, এড. ওমর ফারুক, এড. আবুল কালাম আজাদ, এড. কেএম সুমন, এড. আলামিন এবং সোনারগাঁও পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, পৌর ভবনাথপুর গ্রামের মদিনাবাগ মহল্লার কৃতি সন্তান, গরীবের উকিল নামে খ্যাত, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সোনারগাঁ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এড. মো: ফিরোজ মিয়া সহ সোনারগাঁয়ের অন্যান্য আইনজীবীগণ।
























