আসন্ন সোনারগাঁও পৌরসভার আগামী মেয়র নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী ও আওয়ামীলীগের নৌকা প্রতীক প্রত্যাশি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির-গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, মোহাম্মদ হোসাইন আলোচনা ও মতবিনিময় সভা করেন।
তিনি গত ১৬ অক্টোবর শুক্রবার মাগরিব নামাজের পর তার নিজ বাড়ীতে সোনারগাঁও পৌরসভার ৩নং ওয়ার্ডের কান্দাপাড়া, মল্লিকপাড়া ও ছোট শিলমান্দী গ্রামের প্রায় দুইশতাধিক মুরব্বি ও যুবকদের নিয়ে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় এলাকার মুরব্বিরা তাকে অকুন্ঠ সমর্থন করে বলেন হোসাইন আমাদের এলাকার রত্ন, রাজনীতির মাধ্যমে তার যে মানব সেবা তা নতুন কিছু নয়, এলাকার মানুষের বিপদে আপদে সে সবসময় এগিয়ে এসেছে। মেয়র নির্বাচনের মাধ্যমে তার মানব সেবার কাজটা আরো বৃহৎ ভাবে করার যে মন মানসিকতা সেটাকে আমরা স্বাগত জানাই। মোহাম্মদ হোসাইন আসন্ন সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পৌরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মোহাম্মদ হোসাইন বলেন, আমি প্রথমে সোনারগাঁ পৌরবাসীকে নৌকা উপহার দিতে চাই। আমি মেয়র নির্বাচিত হলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের ধারা সোনারগাঁ পৌরসভার যেসব এলাকায় লাগেনি সেইসব এলাকায় সর্বপ্রথম উন্নয়ন কাজ শুরু করবো।সোনারগাঁ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভাতে রুপান্তরিত করা আমার লক্ষ্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আপনাদের সেবা করার সুযোগ পাই।
























