সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার দড়িকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে ইটের রাস্থায় হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ পড়ে ছিল।
নিহত মোঃ আবু মুছা (৩০) গজারিয়া উপজেলার পোরাচক বাউশিয়া পশ্চিতকান্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আবু মুছা এন এইচ ইন্টারন্যাশনাল অক্সিজেন কোম্পানীর রূপগঞ্জ উপজেলার গাউছিয়া শাখার গাড়ির হেলপার ছিলেন।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসষ্ট্যান্ড এলাকায় করোনা ইন্ডাষ্ট্রিজের প্রবেশপথ ইটের রাস্তার পাশে হাত-পা বাধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বুধবার সকালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় নিহতের মামা মোঃ হান্নান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বে সাথে তদন্ত চলছে,হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
























