সোনারগাঁ প্রতিনিধিঃ
কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ক্যারাভান রোড শো এর উদ্ধোধন করা হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদে এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আতিকুল ইসলাম। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়নগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়নগঞ্জ জেলা শাখার নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়ার সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ইয়াসুনুল হাবীব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়নগঞ্জ জেলা শাখার নমুনা সংগ্রহকারী মো: কায়েস মাহমুদ, খান আতাউর রহমান,সোনারগাঁও উপজেলা অফিস সহকারী হারুন অর রশিদ, রাজু প্রমুখ।
কাঁচা রান্না করা খাবার আলাদা রাখুন, মাছ মাংস জাতীয় খাবার থেকে ফলমূল ও শাক সবজি জাতীয় খাবার পৃথকভাবে রাখতে হবে, রান্না স্থানে মাথায় টুপি বা ক্যাপ পরিধান করুন, গ্লাভস পরিধান করুনসহ বিভিন্ন শ্লোগানে নিরাপদ খাদ্যের ক্যারাভান রোড শোতে প্রদর্শণ করা হয়। অনুষ্ঠানে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
























