আশিকুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ।
উক্ত বর্ধিত সভায় আনিসুর রহমান কে সভাপতি ও সাদিকুল ইসলাম শাকিবকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়।
























