বাধন রায়,ঝালকাঠি প্রতিনিধিঃ
বিদ্যার দেবী স্বরস্বতীর বন্দনায় মুখরিত ছিল পুরো ঝালকাঠি। এর ধারাবাহিকতায় ঝালকাঠির বিভিন্ন মন্ডবে ও বিদ্যালয় গুলোতে দিনভর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে অজ্ঞলী দেবার মধ্যে দিয়ে পূজার সূচনা হয়। তবে প্রত্যেক বারের মতো এবার স্বরস্বতী পূজা উপলক্ষে ব্যাতিক্রম অায়োজন করেছে একতা ক্লাব ও পাঠাগার। তারা অসহায় ৬০জন শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে। সন্ধ্যা ৭ টায় নতুন কলাবাগানে পূজা মন্ডবের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির অারো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম, অালঅামিন, ৫,৮,৯ ওর্য়াডের ২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদপ্রার্থী লুৎফর লুনা, চম্পা বনিক ও ৯ং ওর্য়াডের কাউন্সিলার পদপ্রার্থী হুমায়ূন হোসেন সাগর। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রাজু বনিক অাকাশ ও সদস্য সচিব পল্লব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানে শিক্ষাথীদের প্রায় একবছরে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
একতা ক্লাব ও পাঠাগারের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সুন্দর অনুষ্ঠান অায়োজন করার জন্য উপস্থিত অতিথিরা তাদের ধন্যবাদ জানায় এবং সংগঠনের যে কোন ভালো কাজে সব সময় পাশে পাবার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
























