ইরাকের ইরবিলে একটি রেস্টুরেন্টে সশস্ত্র হামলায় তুরস্কের তিন কূটনীতিক নিহত হয়েছেন।ইরাকের নিরাপত্তা বাহিনী দাবি করছেন এই হামলা কুর্দিস্তান ওয়ার্কাস পার্ট (পিকেকে) করেছে।
আন্তর্জাতিক এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায়,১৭ জুলাই (বুধবার) তুর্কির কনস্যুলেটের একদল কর্মকর্তাকে লক্ষ্য করে ইরবিলের এক রেস্টুরেন্টে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাত এক অস্ত্রধারী। এ হামলায় সেখানে এক উপ-কনসাল জেনারেল ও তার সঙ্গে থাকা দুই কূটনীতি নিহত হন।
ওই হামলার পর ইরবিলে কঠোর নিরাপত্তা জোরদার করেছে সরকার। তুর্কি কূটনিতীকদের ওপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নে সন্ত্রাসী তালিকায় পিকেকের নাম রয়েছে।
স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৮০ সাল থেকে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে পিকেকে। তাদের দমনে অভিযান অব্যাহত রেখেছে তুর্কি সেনাবাহিনী।



















