সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নে বেহাকৈর ব্যানডিস মিল এলাকার এক দিন মজুরের স্ত্রীকে সাহায্যের কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে ঐ এলাকার হান্নানুর রহমান রতন (৫৭) এক ব্যক্তির উপর।
১১ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর ব্যানডিস মিলের পাশে একটি ভবনে ধর্ষক হান্নানুর রহমান রতন ৩ তলাইয় থাকা তার ব্যক্তিগত অফিসে দিন মজুরের স্ত্রীকে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে হুমকি ধামকী দিয়ে তাড়িয়ে দেয়।দিন মজুরের স্ত্রী এ বিষয়ে কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যন মোশারফ ওমর কে জানালে তিনি সোনারগাঁ থানা পুলিশকে খবর দেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার এস আই সৈয়দ আজিজুল হক জানায়, ঘটনা স্থলে গিয়ে অফিস পর্যবেক্ষন করে প্রাথমিক ভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে। ঘটনার পরপরই অভিযুক্ত ধর্ষক রতন মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তিনি আরোও জানায়,দিন মজুরের স্ত্রী ৪/৫ মাস আগে ব্রেন ষ্টোকে অসুস্থ্য হয়ে পরেন।তিনি এলাকার বাসীর কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে চিকিৎসা করে আসছিল। ৫-৬ দিন পুর্বে এই ব্যাপারে ধর্ষক হান্নানুর রহমান রতন এর কাছে সাহায্য চাইলে মিথ্যা আশ্বাস দিয়ে তার ব্যক্তিগত অফিসে নিয়ে ধর্ষন করে ।
এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায় ।























