নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেকবাসীরা মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও কুমিল্লার চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বালুখেকো লতিফ ও সোনারগাঁয়ের বালু সিন্ডিকেটের হাত থেকে রেহাই পেতে মানববন্ধন করেছ।
গতকাল ২৯ ডিসেম্বর বুধবার নুনেরটেক গ্রামের পূর্বপাশে ভাঙ্গন কবলিত গ্রামবাসী মানববন্ধনে অংশ নিয়ে নিজেদের ভিটেমাটি রক্ষায় প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবী জানান।
মানববন্ধনে অংশগ্রহনকারী ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন যাবৎ মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ করে আসছে তাঁরা। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী নানাভাবে প্রতিক্রিয়াও জানিয়েছে। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। উল্টো আসল অপরাধীদের আড়াল করতে বালু উত্তোলনের কাজে নিয়োজিত দিনমজুরদের ধরে নিয়ে গিয়ে শাস্তি দিচ্ছে প্রশাসন। আমরা মনে করি, প্রশাসন এ ক্ষেত্রে আন্তরিক হলেই কেবল অবৈধ বালু উত্তোলন বন্ধ হতে পারে। আর সে ক্ষেত্রে ওই কাজে জড়িত মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে।
























