সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ গ্রামে “বাড়িমজলিশ নাইট ম্যাচ ক্রিকেট টুর্নামেন্ট “- এ দমদমা বয়েজ ক্লাব চ্যাম্পিয়ান হয়েছে।
আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০টায় ” বাড়িমজলিশ নাইট ম্যাট ক্রিকেট টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা শুরু হয় এক মাস আগে। খেলায় অংশগ্রহণ করেছিল মোট ১৬টি দল। ক্রমানুসারে খেলতে খেলতে ফাইনালে উঠে আলোকিত বাড়িমজলিশ স্বেচ্ছাসেবী সংগঠন ও দমদমা বয়েজ ক্লাব। আজকের ফাইনালে টসে জিতে দমদমা বয়েজ ক্লাব এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলার নির্ধারিত ১০ ওভারে দমদমা বয়েজ ক্লাব ১৮৫ রান করে। ১৮৬ রানের তাড়া করে আলোকিত বাড়িমজলিশ স্বেচ্ছাসেবী সংগঠন ৮ ওভারে ১১৬ রান করে অল আউট হয়ে গেলে দমদমা বয়েজ ক্লাব ৬৯ রানে জয়ী হয়।
বাড়িমজলিশ নাইট ম্যাচ ক্রিকেট টুর্নামেনট- এর ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলহাজ মো: আসাদুজ্জামান প্রধান। এছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এস আই আজিজুল ইসলাম, রুবায়েত হোসেন শান্ত, মনিরুজ্জামান প্রধান, গোলাম মোস্তফা গোলাপ, মোঃ শিপন মেম্বার, মহিলা মেম্বার সাবিনা আক্তার, জবরুল ইসলাম মন্টু ও আরো অনেকে। খেলা শেষে বিজয়ী দমদমা বয়েজ ক্লাবে হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথী আরিফ মাসুদ বাবু এবং রানার সাফ আলোকিত বাড়িমজলিশ স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ আসাদুজ্জামান প্রধান।
বাড়িমজলিশ নাইট ম্যাচ ক্রিকেট টু্র্নামেন্ট সুষ্ঠু ও সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করেন ম্যাচটির উদ্যােক্তা আব্দুর রাজ্জাক ও মাসুম বিল্লাহ।
























