বিতর্কিত ইউএনও রাকিবুর রহমান খাঁন বিদায়ের পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: সাইদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সেলিম রেজার স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
তিনি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি দিনাজপুরের (সদর) মহারাজপুর গ্রামের সন্তান। বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তিনি দিনাজপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ পাশ করেন।
চাকুরি জীবনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে তিনি জয়পুরহাট, পাবনা, রাজশাহী ও নারায়ানগঞ্জের রুপগঞ্জে সুনামের সহিত কাজ করেছেন।
এছাড়া ঢাকা ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকুরিরত ছিলেন।তিনি ৩০ তম বিসিএস ক্যাডার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন কমিশনারের কার্যালয়ে স্পেশাল দ্বায়িত্বে ছিলেন।সোনারগাঁ বাসী ও সোনারগাঁয়ের সকল সাংবাদিক ভাইদের পক্ষ থেকে মোঃ সাইদুল ইসলামকে নতুন ইউএনও হিসেবে অগ্রিম শুভেচ্ছা রইল।
























