সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে “বিকশিত বৃদ্ধাশ্রম” নির্মাণকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজন করেন ‘বিকশিত সমাজ কল্যাণ সংস্থ।’
১৪ মার্চ (শনিবার) দিনব্যাপী মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলয়নাতনে অনুষ্ঠিত সভায় বিকশিত সমাজ কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট সৈয়দা তৌফিকা শাহেদ রিনার সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, মোগড়াপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যায়তনের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, মো: শাহেদ আলী, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, শফিউল আলম বাচ্চু, আশরাফুল ইসলাম,ইউপি সদস্য মাজহারুল ইসলাম মানিক, রমজান হাসান, জহিরুল ইসলাম, পারভীন সুলতানা, খাদিজা ইসলাম হেনা, মো: হোসাইন, কামরুল হাসান কাজল, মো: মোতালেব মিয়া স্বপন প্রমুখ।
অদ্য সভায় বক্তরা সোনারগাঁওয়ে একটি বিকশিত বৃদ্ধাশ্রম করার মতপোষন করেন। বক্তারা বৃদ্ধাশ্রম তৈরির সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ইতিপূর্বে বিকশিত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ, চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণসহ বিভিন সামাজিক কাজে অংশ নেন।
























