যখনই করোনা ভাইরাসের থাবায় থমকে গেছে গোটা পৃথিবী ঠিক তখনই সারাদেশের ন্যায় সামাজিক সংগঠনগুলোর মতো মানবিক ভাবে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্নের কাঁচপুর গ্রুপ।
করোনা ভাইরাসে আক্রান্ত হাজার হাজার রোগী যোগ হচ্ছেন লাশের মিছিলে। মহামারির এমন দৃশ্য কোনদিনই দেখেনি বিশ্ব। বাংলাদেশেও প্রতিনিয়ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। আতংক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে মানুষ। অনেকে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন স্বপ্নের কাঁচপুর গ্রুপ ও তাদের সেচ্ছাসেবীরা। ২৫ মার্চ বুধবার দিনভর তারা সোনারগাঁ কাঁচপুর ইউনিয়নের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় হতদরিদ্র ও সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে ধারনা দিতে ও সুরক্ষার জন্য মার্ক্স, হ্যান্ড সেনিটাইজার, সাবান বিতরণ করেছেন।
























