জামালপুরে করোনাভাইরাসে উদ্ভুত সঙ্কট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ জামালপুর জেলা শাখা।
বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ জামালপুর জেলা শাখার নেতা কর্মীরা নিজ উদ্যোগে ১০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল,তেল সম্বলিত খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জেলা আওয়ামীলীগের বকুলতলাস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি জনাব মাসুম রেজা রহিম ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি তৌহিদুল ইসলাম তন্ময়,সাধারণ সম্পাদক রায়হান হাসান রনক,সহ-সভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আলম হীরা,রেজুওয়ান হাসান মোদ্দাসির প্রমূখ।
প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী তরুণ লীগের সভাপতি তৌহিদুল ইসলাম তন্ময় বলেন, বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আয়ুবুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব জি এম শফিউল্লাহর দিক নির্দেশনায় করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। চলমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ত্রাণের পাশাপাশি আমাদের এই কার্যক্রমের মাধ্যমে আমরাও অংশিদার হয়েছি।
তিনি আরও জানান, বাংলাদেশেও এর সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় প্রত্যেকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এতেই সংক্রমণ থেকে বাঁচা সম্ভব। করোনা থেকে বাচতে সবাই সরকারি নির্দেশনা মেনে চলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।
























