পবিত্র শবে বরাতের নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলেন নারায়ণগন্জ জেলা আইনজীবী সমিতির সদস্য গরীবের উকিল নামে খ্যাত এডভোকেট মো: ফিরোজ মিয়া (আইডি নং-১৪০৯) তিনি মহান আল্লাহর কাছে সকলকে করোনা নামক পেরেশানি থেকে মুক্তি জন্য দোয়া করেন। দোয়াতে তিনি বলেন যারা করোনা ভাইরাসে আক্রান্ত তাদের সুস্থ করে দাও। যারা তোমার রহমতে ভাল আছে তাদের ভাল ই রাইখো। হে রাব্বুল আলামিন, এই মহিমান্বিত রাতের উছিলায় আমাদেরকে মাফ করে দাও। ভাই,বন্ধু,আত্ত্বীয় স্বজনসকলের বালা মসিবত দূর করে দাও। হালাল উপার্জনের ব্যবস্থা করে দাও। দেশকে সমৃদ্ধশালী করে দাও। আমাদের সকলেরগোনা মাফ করে দাও। হায়াতে ত্বয়িবা দান কর। হে রাব্বুল আলামিন আজ লাইলাতুল বরাতে আপনার দরবারে হাত তুলেছি – আপনি আমাদের ক্ষমা করেদিন, এই ক্রান্তিকালে আমাদের হাত কবুল করে নিন, বিশ্ববাসিকে আপনি এই করোনা ভাইরাসনামক দুর্যোগ থেকে মুক্তি দিন। আমাদের পিতা-মাতা যারা কবর বাসি হয়েছেন তাদের জীবদ্দশায় যত ভুল, ত্রুটি ও গোনাহআছে সব মাফ করে দিন, তাদের কবরের আজাব মাফ করে তার কবরকে আপনা, জান্নাতের বাগান করে দিয়ে বেহেসত উত্তমস্থান নসিব করে দিন। আপনি আমাদের প্রকৃত ইমানদার রূপে মৃত্যু নসিব করে দিন। – আমিন।
























