সোনারগাঁ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মাজেদকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে গোপনে দাফন করায় এর প্রতিবাদ করেছেন সোনারগাঁ পৌরসভার কৃতীসন্তান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন, গনযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক, সাবেক উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি। সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সমন্বয়ক, জাতীয় সংসদ নির্বাচন-২০১৯, নারায়ণগন্জ-৩, সদস্য , ডাকসু নির্বাচন পরিচালনা কমিটি-২০১৯।
অদ্য ১২ই এপ্রিল, রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় সোনারগাঁ উপজেলা প্রশাসন কার্যালয়ে নারায়ণগন্জ জেলা ছাত্রালীগ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের লোকজনদের নিয়ে এই প্রতিবাদ করেন। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোহাম্মদ হোসাইন বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায়সরাসরি অংশগ্রহণের দায়ে ক্যাপ্টেন (চাকরিচ্যূত) আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১১ এপ্রিল শনিবার দিবাগত রাত১২ টা ১ মিনিটে। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই ফাঁসি কার্যকর করা হয় বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্গন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় এবং নিশ্চিত করেন।
ফাঁসির আগে শনিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি বরখাস্ত ক্যাপ্টেন মাজেদের ফাঁসিকার্যকর হওয়ার পর তার লাশ ভোলার মাটিতে না পাঠানোর দাবি জানান ভোলা-৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনের সংসদসদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। শনিবার বিকালে তার নির্বাচনী এলাকা লালমোহন উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়েএক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ দাবি জানান তিনি।
নিজ জেলা ভোলায় মাজেদের লাশ দাফনে আপত্তি থাকায় মাজেদের লাশ তার শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় গোপনে দাফন করা হয়। রোববার ভোরে মাজেদের লাশ তার শ্বশুর বাড়ি সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সাতগ্রাম(হোসেনপুর কলেজের সাথে) কবরস্থানে দাফন করা হয়। এর আগে শুক্রবার বিকালে কারা কর্তৃপক্ষ মাজেদের পরিবারের সদস্যদের কাছে মোবাইলে ফোন করে শেষ দেখা করার তথ্য জানায়। শুক্রবার সন্ধ্যার পর মাজেদের স্ত্রী ডা. সালেহা বেগম, মাজেদের এক ভাই, এক বোন ও একজন ভাতিজাসহ ৫ জন কারাগারে দেখা করেন।
এদিকে খুনি মাজেদের লাশ সোনারগাঁয়ে দাফন করায় সোনারগাঁ বাসীর মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা দিয়েছে।জাতীর জনকববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনির লাশ সোনারগাঁয়ে দাফন করায় সোনারগাঁ এবং সোনারগাঁ বাসী কলঙ্কিত হয়েছে বলেবিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে খুনি মাজেদের লাশ সোনারগাঁ থেকে অপসারণের দাবি জানিয়েছেন অনেকেই।
























