আশিকুর রহমান,নাটোর প্রতিনিধিঃ সারাবিশ্বে চলমান সংকট মরণঘাতী করোনায় বিপাকে পড়া হতদরিদ্র-দুস্থ্য পরিবারের মাঝে রাতের অন্ধকারেও লাভলী ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ও পাঁকা ইউনিয়নের প্রায় ২০০ টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন লাভলী ফাউন্ডেশন। অলাভজনক ও স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,সয়াবিন তেল ও পেঁয়াজ দেয়া হয়। লাভজনক ও স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল,আলু,সয়াবিন তেল ও পেঁয়াজ দেয়া হয়।
লাভলী ফাউন্ডেশনের অর্থায়নে গতরাতে উদীয়মান জাগরিত নবীন (উজান) এর এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী এই সহায়তা পৌছে দেন।
এসময় উজানের সাধারণ সম্পাদক এম এল এইচ নয়নকে নিজ কাঁধে খাদ্য সহায়তা নিয়ে গরীব-অসহায় মানুষের বিতরণ করতে দেখা যায়, এই সহায়তা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন- ‘লাভলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলভিয়া পারভীন লেনী আপার সার্বিক সহযোগীতা ও দিক নির্দেশনায় আমরা এই সহায়তা আগামী দিনেও চালিয়ে যাবো ইনশাআল্লাহ্। তিনি জনসাধারণকে করোনা ভাইরাসে আতংকিত না হয়ে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে না যাবার বিণীত অনুরোধ জানান।
























